শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বৈশ্বিক উত্তেজনায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা


প্রকাশ :

আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে আবারও সামরিক সক্ষমতার প্রদর্শন করল উত্তর কোরিয়া। দেশটির নতুন নির্মিত একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বুধবার (৪ মার্চ) পশ্চিম উপকূলের নাম্পো শিপইয়ার্ড থেকে ‘চো হিওন’ নামের যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রায় ৫০০ টন ওজনের এই জাহাজ থেকেই পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উৎক্ষেপণ প্রক্রিয়া সরাসরি তদারকি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খুব শিগগিরই নৌবাহিনীকে এমন সক্ষমতায় নিয়ে যাওয়া হবে, যাতে সমুদ্রপৃষ্ঠের পাশাপাশি পানির নিচ থেকেও হামলা চালানো সম্ভব হয়। একই সঙ্গে নৌবাহিনীকে পরমাণু সক্ষমতায় উন্নীত করার পরিকল্পনাও এগোচ্ছে বলে দাবি করেন তিনি।

কিমের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক এই অগ্রগতি দেশের সামুদ্রিক প্রতিরক্ষায় বড় ধরনের পরিবর্তন এনেছে—যা গত কয়েক দশকেও অর্জন করা যায়নি।

আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পূর্ব এশিয়ায় কৌশলগত ভারসাম্যে নতুন চাপ তৈরি করতে পারে এবং চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।