ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার ও বৃহস্পতিবার (৫ মার্চ) দফায় দফায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি বাহিনী জানায়, এসব হামলার জবাবে সম্ভাব্য হুমকি মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সর্বোচ্চ সতর্কতায় সক্রিয় রাখা হয়েছে।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সবাইকে দায়িত্বশীল আচরণ ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সতর্ক সংকেত পাওয়া মাত্রই নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
এছাড়া নির্দিষ্ট অনুমতি ছাড়া আশ্রয়স্থল ত্যাগ না করার নির্দেশও দেওয়া হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত হোম ফ্রন্ট কমান্ড-এর নির্দেশনাও কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।