শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরানে হামলায় হাজারের বেশি নিহতের দাবি


প্রকাশ :

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় এক হাজারের বেশি বেসামরিক মানুষের প্রাণহানির দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা Human Rights Activists News Agency জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৭ জন নিহত হয়েছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮১ জনই ১০ বছরের কম বয়সী শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন ৫ হাজার ৪০২ জন, যাদের মধ্যেও অন্তত ১০০ শিশু রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থানে অন্তত ১০৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি চিকিৎসাকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় নিহত শিক্ষার্থী ও কর্মীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘাঁটির কাছে অবস্থিত ওই স্কুলে বিমান হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের আবহ ছড়িয়ে পড়েছে।

তবে BBC News জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের দেওয়া হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী স্কুলে হামলার অভিযোগটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। আর ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই এলাকায় তাদের কোনো অভিযানের তথ্য তাদের কাছে নেই।

সূত্র: বিবিসি নিউজ