শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের পাল্টা হামলা, একাধিক শহরে বিস্ফোরণ


প্রকাশ :

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা **আয়াতুল্লাহ আলি খামেনি**সহ শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিহত হওয়ার খবর সামনে আসে। এর পরপরই প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে পাল্টা হামলা শুরু করে ইরান।

ইরান শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি, বরং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে অন্তত ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবারও উপসাগরীয় বিভিন্ন শহরে হামলার ঘটনা ঘটে। দুবাই, দোহা, মানামা এবং জেরুজালেম–এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানীতে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের জনবহুল শহর দুবাইয়েও হামলার ঘটনা ঘটে। অন্যদিকে, ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

তবে এসব হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং দ্রুত পরিবর্তনশীল।