শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি-দুবাই, দোহা ও মানামায় ইরানের হামলা


প্রকাশ :

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান নতুন করে দুবাই, দোহা ও মানামা শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার (১ মার্চ) BBC Persian এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তারা প্রতিশোধমূলক ছয় দফা সামরিক অভিযান শুরু করেছে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে বিস্তৃত হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের তেল আবিবে সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা শিল্পাঞ্চলেও হামলার কথা বলা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে পাল্টাপাল্টি হুমকি। আইআরজিসি তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে। জবাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রও নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে।

সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে।