শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র


প্রকাশ :

যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর যৌথ সামরিক হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরান। মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগ তুলে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর নেতৃত্বাধীন সরকার এই সামরিক অভিযানে জড়িত বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে।

এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলার দাবি করেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ওই স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ঘিরে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে আল জাজিরা।