শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইসরায়েল–ইরান উত্তেজনা চরমে, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ শঙ্কা


প্রকাশ :

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার নিয়েছে। ইরান ও ইসরায়েল এর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার সকালে তেহরানসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটার পরই ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির আকাশসীমার দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, তাদের বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে সক্রিয় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিরাপদ নয়, তাই নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আরও প্রতিশোধমূলক পদক্ষেপের প্রস্তুতি চলছে।

বিশ্লেষকদের মতে, চলমান এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।