শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পাকিস্তানের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা


প্রকাশ :

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তানের তালেবান যোদ্ধারা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে টোলো নিউজ, যার তথ্য উদ্ধৃত করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

নিরাপত্তা সূত্রের বরাতে টোলো নিউজ জানিয়েছে, স্পিনওয়ামের একটি সামরিক ক্যাম্পে হামলার পর আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের পক্ষ থেকে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এ আক্রমণ চালানো হয়েছে।

তবে এসব হামলায় পাকিস্তানের কতজন হতাহত হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে উত্তেজনা বাড়িয়ে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সতর্কবার্তা দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে ইসলামিক এমিরেটের বাহিনীও কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দিতে প্রস্তুত।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের সক্ষমতা পাকিস্তানের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে।