শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরানকে বার্তা দিতে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন


প্রকাশ :

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার প্রেক্ষাপটে ইসরায়েলে অন্তত ১২টি মার্কিন এফ-২২ স্টিলথ ফাইটার জেট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান এ তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে বিকেলে অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো পৌঁছায়। কান জানিয়েছে, ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এফ-২২ র‌্যাপটরকে বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এটি শত্রুপক্ষের আকাশসীমায় গোপনে প্রবেশ, উন্নত রাডার ব্যবস্থার মাধ্যমে প্রতিরক্ষা ভেদ এবং রাডারে ধরা না পড়ে নিখুঁত হামলা চালাতে সক্ষম।

চলমান পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকির পর পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। তার প্রশাসন শুরু থেকেই তেহরানের ওপর কঠোর চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে।

বিশ্লেষকদের মতে, এই মোতায়েনের মাধ্যমে ওয়াশিংটন সরাসরি ইরানকে শক্ত বার্তা দিচ্ছে। বিশেষ করে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের মাটিতে উন্নত যুদ্ধবিমানের উপস্থিতি অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: Anadolu Agency