শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, প্রাণ গেল ৭ জনের


প্রকাশ :

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলার সিমারিয়া এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাতজন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করছিল। চাতরা জেলার উপকমিশনার কীর্তিশ্রী জি জানান, দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সবাই নিহত হয়েছেন।

খবরে বলা হয়, বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা রেডবার্ড এয়ারওয়েজ পরিচালিত বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেটি নিখোঁজ হয়ে যায়।

পরে সিমারিয়ার ঘন জঙ্গলঘেরা বারিয়াতু পঞ্চায়েত এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। উপ-বিভাগীয় পুলিশ কর্মকর্তা শুভম খন্ডেলওয়াল নিশ্চিত করেন, ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে দুই পাইলট ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত ও ক্যাপ্টেন সরাজদীপ সিংসহ আরও পাঁচজন আরোহী ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুর্ঘটনার সময় এলাকায় প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাত চলছিল। খারাপ আবহাওয়ার মধ্যেই বিকট শব্দে বিমানটি মাটিতে আছড়ে পড়ে বলে তারা জানান।