শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ব্রিটিশ কলাম্বিয়ায় স্কুল ও আবাসনে গুলি, নিহত ১০


প্রকাশ :

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় একটি হাইস্কুল ও কাছের একটি আবাসিক বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য অনুযায়ী, এতে মোট ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে হামলাকারীও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ এলাকায়। লক্ষ্যবস্তু ছিল টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল এবং পাশের একটি বাড়ি।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে একটি বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের সঙ্গে একই ঘটনার যোগসূত্র রয়েছে বলে মনে করছে পুলিশ।

প্রাথমিক ধারণা অনুযায়ী, হামলাকারী ঘটনাস্থলেই আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। আরও প্রায় ২৫ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে তাদের অবস্থা স্থিতিশীল।

হামলার পরপরই স্কুলের সব শিক্ষার্থী ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।

কেন এই হামলা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ।