সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা চীনের, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার আহ্বান


প্রকাশ :

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন।

সোমবার (১২ জানুয়ারি) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিপক্ষে। তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায়—এমন কোনো পদক্ষেপ নয়, বরং শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক উদ্যোগ নেওয়াই সবার দায়িত্ব।

মাও নিং আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গঠনমূলক ভূমিকা রাখতে হবে।

এর আগে ইরানে চলমান বিক্ষোভে বিক্ষোভকারীদের ‘হত্যা করা হলে’ সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের প্রেক্ষিতেই চীনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো।