সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বড়দিনের শুভেচ্ছায় ডেমোক্র্যাটদের ‘চরম বামপন্থী’ বলে আক্রমণ ট্রাম্পের


প্রকাশ :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড়দিন উপলক্ষে দেওয়া এক বার্তায় বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিকে ‘চরম বামপন্থী’ হিসেবে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা—এমনকি সেই চরম বামপন্থীদেরও, যারা আমাদের দেশকে ধ্বংস করার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে।’

পোস্টে তিনি দাবি করেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে আর খোলা সীমান্ত নেই, নারীদের খেলাধুলায় পুরুষদের অংশগ্রহণের সুযোগ নেই, ট্রান্সজেন্ডার নীতির অপব্যবহার বা দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিও নেই।

ট্রাম্প আরও বলেন, বর্তমানে দেশটি রেকর্ড উচ্চতায় থাকা শেয়ারবাজার, কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন অপরাধের হার, শূন্য মুদ্রাস্ফীতি এবং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির সাক্ষী। তার দাবি অনুযায়ী, সর্বশেষ জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ, যা পূর্বাভাসের চেয়েও উল্লেখযোগ্যভাবে বেশি।

এদিকে বড়দিনের আগের সপ্তাহে ডেমোক্র্যাটরা মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টাইনের তদন্তসংক্রান্ত নথি যথাযথভাবে প্রকাশ না করার অভিযোগ তোলে। সম্প্রতি প্রকাশিত কিছু পুরোনো ছবিতে এপস্টাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নামও উঠে আসে।

এই প্রেক্ষাপটে ট্রাম্পের বড়দিনের বার্তাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।