রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ভারতের লোকসভায় তীব্র হট্টগোল, শীতকালীন অধিবেশন প্রথম দিনেই স্থগিত


প্রকাশ :

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার শীতকালীন অধিবেশন শুরুতেই থমকে গেল। সোমবার (১ ডিসেম্বর) প্রথম দিনেই তীব্র হট্টগোলের কারণে অধিবেশন মুলতবি করা হয়। কংগ্রেস নেতাদের পাল্টা মন্তব্য এবং বিরোধীপক্ষের নিন্দামূলক স্লোগানের কারণে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে।

গত রোববার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধীরা জানিয়েছিলেন, বিহারে ভোটচুরি, দেশজুড়ে ভোটার তালিকার সংশোধন (এসআইআর) নিয়ে কমিশনের কর্মকাণ্ড, দিল্লির বায়ুদূষণ, সাম্প্রতিক বিস্ফোরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানাবেন। তবে বৈঠকের পরই সরকারপক্ষ স্পষ্ট করে জানায়, সংবিধান স্বীকৃত সংস্থা নির্বাচন কমিশনের কাজ নিয়ে তারা আলোচনায় রাজি নন। তারা আশা করেন, সংসদের নিয়ম অনুযায়ী বিরোধীরা গঠনমূলকভাবে অংশগ্রহণ করবেন।

ফলে অধিবেশন শুরু হলেও সভার কার্যক্রম তৎক্ষণাৎ থেমে যায়। দফায় দফায় সভা বসলেও বিরোধীপক্ষের স্লোগান ও সরকারপক্ষের অনমনীয় মনোভাবের কারণে কার্যক্রম স্থগিত থাকে।