রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মিয়ানমার উপকূলে মাঝারি মাত্রার ভূমিকম্প, থাইল্যান্ডেও অনুভূত কম্পন


প্রকাশ :

মিয়ানমারের উপকূলীয় অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূকম্পন হয়েছে, যার কম্পন পাশের দেশ থাইল্যান্ডেও টের পাওয়া গেছে।

রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এর কেন্দ্র ছিল আন্দামান সাগরে—দাওয়েই শহর থেকে প্রায় ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর থেকে উৎসারিত এই কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।

এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর আগে শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন প্রাণ হারান। পরের দিন শনিবারও দেশের বিভিন্ন স্থানে তিন দফা হালকা কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, একই দিন মিয়ানমারেও সকাল ৬টা ৪১ ও ৭টা ১৯ মিনিটে দুটি হালকা ভূমিকম্প হয়, যেগুলোর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং ৩ দশমিক ৭। পরে রাত ১১টা ১ মিনিটে আরও একটি কম্পন (মাত্রা ৩ দশমিক ৪) অনুভূত হয়। তবে এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।