রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় হামলার ঝুঁকি নেওয়া মানে ট্রাম্পের রাজনৈতিক পতন ডেকে আনা: মাদুরো


প্রকাশ :

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাকে ঘিরে থাকা একটি শক্তিশালী গোষ্ঠী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার উস্কে দিচ্ছে যাতে তিনি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালান। মাদুরোর দাবি, ট্রাম্প যদি সেই ফাঁদে পা দেন, তাহলে সেটি তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

মঙ্গলবার সম্প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কিছু প্রভাবশালী মহল ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত করার জন্য নানামুখী কৌশল চালাচ্ছে। তার ভাষায়, ট্রাম্পকে এমন এক সিদ্ধান্ত নিতে তোলা হচ্ছে যা হবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল।

মাদুরো জানান, উস্কানির এই প্রচেষ্টা আসছে ট্রাম্পবিরোধী শক্তি থেকে, আবার তার আশপাশের কিছু মানুষের কাছ থেকেও—যারা ইতোমধ্যে ‘ট্রাম্প-পরবর্তী’ সময়ের হিসাব কষছে। মাদুরোর মতে, এদের লক্ষ্য ট্রাম্পকে দুর্বল করা, তার রাজনৈতিক অবস্থান নষ্ট করা।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের হুমকি, চাপ, মানসিক আগ্রাসন এবং তড়িঘড়ি করা বক্তব্যের মুখে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী নিজেদের পুনর্গঠিত করেছে। বাহিনীর মোতায়েন বাড়ানো হয়েছে, প্রশিক্ষণ জোরদার করা হয়েছে, আর এই পরিস্থিতি জনসাধারণকেও সতর্ক করে তুলেছে।

তবে মাদুরো জানান, পরিস্থিতি যাই হোক, ভেনেজুয়েলা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। এর আগে রোববার ট্রাম্পও ইঙ্গিত দেন যে মাদুরোর সঙ্গে আলোচনার সম্ভাবনা খোলা রয়েছে, কারণ ভেনেজুয়েলাও সংলাপ চায় বলে তিনি বিশ্বাস করেন।