রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হুমকির পর নাইজেরিয়ার পাশে দাঁড়ালো আফ্রিকান ইউনিয়ন


প্রকাশ :

যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার বিরুদ্ধে সামরিক হুমকির কথায় উল্লেখ করে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তোলার পর আফ্রিকান ইউনিয়ন (এইউ) দেশটির প্রতি সমর্থন প্রকাশ করেছে।

এইউ-এর ৫৫ সদস্যের জোট একটি বিবৃতিতে জানিয়েছে, তারা উদ্বিগ্ন যে নাইজেরিয়ার সরকারকে খ্রিস্টান হত্যার সঙ্গে যুক্ত ও সামরিক হুমকির জন্য অভিযুক্ত করা হয়েছে। তারা উল্লেখ করেছে, নাইজেরিয়া আফ্রিকান ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী সদস্য রাষ্ট্র। দেশটি আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাস দমন, শান্তিরক্ষা উদ্যোগ এবং মহাদেশীয় একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিবৃতিতে এইউ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের আহ্বান জানিয়েছে, তারা নাইজেরিয়ার সঙ্গে কূটনৈতিক সংলাপ, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কাজ করবে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে সামরিক হস্তক্ষেপের পরিবর্তে নাইজেরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, নাইজেরিয়ায় ইসলামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং খ্রিস্টানদের সুরক্ষা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।