রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পূজামণ্ডপে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ভারতের


প্রকাশ :

পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির থেকে প্রতিমার মাথার স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। পৃথক দু‌টি ঘটনা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য ক‌রছে ভারত সরকার। শ‌নিবার (১২ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তিতে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে।

বিবৃ‌তিতে বলা হয়েছে, ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি। এগুলো দুঃখজনক ঘটনা। তারা (যারা এসব ঘটনা ঘ‌টিয়েছে) একটি পদ্ধতিগত প্যাটার্ন অনুসরণ করে অপবিত্রতা তৈ‌রি করে এবং মন্দির ও দেবতাদের ক্ষতি করে, গত কয়েক‌দিনের ঘটনা থেকে আমরা এ‌টি লক্ষ্য করেছি।

‌বিবৃ‌তিতে উল্লেখ করা হয়, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই হিন্দুসহ সব সংখ্যালঘুদের এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করুন, বিশেষ করে এই শুভ উৎসবের সময়ে।