রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয় ইসরাইল : নেতানিয়াহু


প্রকাশ :

 ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন যে ইসরাইল সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয়।

জেরুজালেম থেকে এএফপি জানায়, গোলান মালভূমিতে দুই দেশের বাহিনীর মধ্যে জাতিসংঘের টহলযুক্ত বাফার জোনে সেনা প্রবেশের নির্দেশ দেওয়ার কয়েকদিন পর নেতানিয়াহু এ কথা বললেন।

নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ’সিরিয়ার প্রতি ইসরাইলের নীতি নির্ধারণ করা হবে মাঠে উদ্ভূত বাস্তবতার দ্বারা। সিরিয়ার সাথে সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ ইসরাইলের নেই।'

ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের এক সপ্তাহ পর তিনি এসব কথা বলেন ।