বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

এনভিডিয়ার শেয়ারে বড় ধস, এআই খাতে বাড়ছে বিনিয়োগকারীদের শঙ্কা


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
এনভিডিয়ার শেয়ারে বড় ধস, এআই খাতে বাড়ছে বিনিয়োগকারীদের শঙ্কা

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) এনভিডিয়ার শেয়ারের দাম ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। একই দিনে ডেল, স্যান্ডিস্ক, আইরেন, নেবিয়াস ও কোরউইভের শেয়ারেও উল্লেখযোগ্য দরপতন হয়েছে।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং সুদের হার বাড়ার আশঙ্কার পাশাপাশি এনভিডিয়ার প্রধান নির্বাহীকে ঘিরে বিতর্কের প্রভাব পড়েছে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে। এতে এআই প্রযুক্তির ব্যবসায়িক সম্ভাবনা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের লাভ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।

বিশ্লেষকদের মতে, বিশেষ করে ছোট এআই অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অর্থায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে সফটব্যাংকের ডেটা সেন্টার প্রকল্পের পরিকল্পনায় পরিবর্তনের প্রভাব পড়েছে জিই ভারনোভার শেয়ারেও।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, আগামী দিনগুলোতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আর্থিক ফলাফল, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এনভিডিয়ার পরবর্তী আয় প্রতিবেদন এআই খাতের শেয়ারবাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন