বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম


প্রকাশ : (১ ঘন্টা আগে)
শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান সূচকের দাম নিম্নমুখী হয়। বিভিন্ন সংঘাতের অবসানে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তেলের বাজারে এ প্রভাব ফেলেছে। তবে বিভিন্ন অঞ্চলে সংঘাত বাড়তে থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ কমে ১০১ ডলার ৭৪ সেন্ট হয়েছে।

এ দরপতনের ফলে আগের দিনের মূল্যবৃদ্ধির একটি অংশ কমে এসেছে। তবে ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় বাজারে তেলের দাম কমলেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। সংঘাত আরও বাড়লে সরবরাহে সংকট তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও বাড়তে পারে জ্বালানি তেলের দাম।

**সূত্র: রয়টার্স**

বিজ্ঞাপন