রংপুরে বসতবাড়িতে লুটপাট, দলিলপত্রাদি চুরিসহ বাড়ি থেকে উচ্ছেদ ও মামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে ভুক্তভোগী পীরগাছা উপঝেলার ব্রাহ্মনীকুন্ডা এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে মানিক মিয়া জানান, গত ২০ জুলাই আইন সিদ্ধভাবে নোটারী পাবলিকের মাধ্যমে দ্বিতীয় স্ত্রী মোসলেমা বেগমকে একতরফাভাবে তালাক প্রদান করেন মানিক মিয়ার বাবা ওয়াহেদ মিয়া। এতে মোসলেমা বেগম ক্ষুব্ধ হয়ে মানিক মিয়ার পরিবারকে নানা হুমকি-ধামকি দিয়ে আসছে। ওয়াহেদ মিয়ার চিকিৎসার জন্য রংপুরে অবস্থান করার সুযোগে গত ২৩ আগস্ট সকাল ১০টার দিকে মোসলেমা মানিক মিয়ার বাড়িতে ঢুকে আড়াই লাখ টাকা ও জমির দলিল চুরি করে তার বাবা মকবুল হোসেন ও মা মঞ্জিলা বেগমের মাধ্যমে সরিয়ে ফেলে এবং মোসলেমা ওই বাড়িতেই অবস্থান করে। পরে মানিক মিয়াসহ পরিবারের সদস্যরা বাড়িতে এসে টাকা ও জমির দলিল না পেয়ে মোসলেমাকে জিজ্ঞাসা করে। এতে মানিক মিয়াসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়াসহ নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেয় মোসলেমা। এ ঘটনায় পীরগাছা আদালতে মোসলেমা, তার বাবা মকবুল হোসেন, মা মঞ্জিলা বেগম ও নানী মহিমা বেগমকে আসামী করে মামলা দায়ের করেছে।
মানিক মিয়া বলেন, মোসলেমা বেগম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, সন্ত্রাসী ভাড়া করে হত্যার হুমকিসহ নিজ বাড়ি থেকে উচ্ছেদে হুমকি অব্যহত রেখেছে। এনিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে অভিযুক্ত মোসলেমা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রাজারহাটে গাঁজাগাছসহ গ্রেফতার ১
২০ ঘন্টা আগে