মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে গাঁজাগাছসহ গ্রেফতার ১


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
রাজারহাটে গাঁজাগাছসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের রাজারহাটে প্রায় ১৪ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আসমান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজারহাট থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর দিবাগত-রাতে রাজারহাট-তিস্তা আঞ্চলিক মহাসড়কের ঘোড়ামারা সেতুসংলগ্ন এলাকায় আসমান আলীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে প্রায় ১৪ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করে পুলিশ এবং আসমান আলীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে।

মাদকদ্রব্যের অবৈধ চাষ ও অপব্যবহার প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন