মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালিত


প্রকাশ : (১২ ঘন্টা আগে)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর একটি আনন্দ র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নেচে-গেয়ে আনন্দ-উৎসবে মেতে উঠেন। এরপর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্বারক মাঠে মঞ্চে কেক কাটায় অংশ নেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. তাজুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিফাত রুমানা এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফেরদৌস রহমান। দুপুরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভার পর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠান।

বিজ্ঞাপন