মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা, ভাঙচুর


প্রকাশ : (১৬ ঘন্টা আগে)
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা, ভাঙচুর

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বাসার জানালার কাচ ভেঙে গেছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক মিছিল নিয়ে জি এম কাদেরের বাসার সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে প্রবেশ করেনি।

পুলিশ জানায়, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যায়।

হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।

বিজ্ঞাপন