মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে র‍্যালি ও মহড়া


প্রকাশ : (২ ঘন্টা আগে)
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে  র‍্যালি ও মহড়া

'ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রেলি ও অগ্নিকাণ্ড/ভূমিকম্প বিষয়ক মহড়ায় উপস্থিত ছিলেন ইউএনও তানজিলা তাসনীম,মৎস্য অফিসার এমদাদুল হক,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন টিম লিডার আবু তাহের, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম,জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন,এনসিপি'র সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম,মহিদেব এনজিওর সমন্বয়কারী রেজাউল করিম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য-সহকারী,মো:হাবিবুর রহমান ও রিপন সরকার।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে দিবসটি উৎযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন