রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর গ্রামের আজম আলীর ছেলে লিটন কবীর (৩১) ও মহুবর রহমানের ছেলে শিমুল ইসলাম (৩৩)। রবিবার (৪ অক্টোবর) রাত পৌণে ১১টায় সদর উপজেলার খলেয়া ইউনিয়নের সলেয়াশাহ বাজার সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুর ছবুর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলেয়শাহ বাজার সংলগ্ন চায়ের দোকানে অভিযান চালিয়ে গঙ্গাচড়া থানা পুলিশ শিমুল ও লিটনকে গ্রেফতার করে। এরপর শিমুলের প্যান্টের পকেট থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত অ্যান্ড্রোয়েড ফোন, খোলা মোবাইল সীম, ভিসা প্রতারণা করে তৈরী করা ১০ পাতার কাগজপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুর ছবুর বলেন, গ্রেফতারকৃতদের মোবাইল পর্যালোচনা করে দেখা যায়, তাদের ফোনে অনলাইন জুয়ার অ্যাপ বাজি, বেটলি, বিকেসহ নানা ধরণের অ্যাপ ইন্সটলসহ গুগল ক্রোমে লগইন করা আছে। সেই সাথে তাদের কাছে ভিসা প্রতারণার কাগজপত্রও পাওয়া গেছে। শিমুল ও লিটনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত
১৫ ঘন্টা আগে