মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 


প্রকাশ : (১৫ ঘন্টা আগে)
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

 ৫ অক্টোবর ২০২৬ : কুড়িগ্রাম জেলা ও রাজারহাট  উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায়  বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং রাজারহাট উপজেলার পরিষদ অডিটোরিয়াম এ  বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্্যালি,শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "শিক্ষকদের পাশে থাকা, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যত গড়ার ৬০ বছর" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপস্থিত জেলা পর্যায়ের আলোচনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত 
জেলা প্রশাসক(সার্বিক)কুদর-এ- খুদা,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু,রাজারহাট উপজেলা পর্যায়ের আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম,উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শরীফ আহম্মদ,উপজেলা একাডেমিক কর্মকর্তা আয়েশা সিদ্দিকা,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিনসহ প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি পর্যায়ের  শিক্ষকবৃন্দ ও ইএসডিও-ইসিই প্রকল্পের প্রতিনিধি।আলোচনা শেষে রাজারহাট উপজেলা পর্যায়ের ৩(তিন) জন গুণী শিক্ষক,  ৬(ছয়) জন শ্রেষ্ঠ শিক্ষক এবং মাধ্যমিক, মাদ্রাসা, কলেজ ও কারিগরি পর্যায়ের ৮(আট) জন শিক্ষকের  মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

 

বিজ্ঞাপন