সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে আন্দোলনকারীর তোপে ইস্তফা দিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ 


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
রাজারহাটে আন্দোলনকারীর তোপে ইস্তফা দিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ 

রাজমাল্লীরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী)মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের পায়তারার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।রোববার সকালে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নে অবস্থিত মাদ্রাসা মাঠে সচেতন নাগরিকের ব্যানারে এ মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।


কর্মসূচিতে বক্তারা মাদ্রাসার ল্যাব সহকারী,নৈশপ্রহরী,পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার মানবণ্টনসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে প্রকাশের দাবি তোলেন তাঁরা।


মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো:মাইদুল ইসলাম,বিদ্যুৎসাহী সদস্য মো: দুলাল সরকার,প্রাক্তন ছাত্র সালমান ফারসিসহ স্থানীয়রা বক্তব্য দেন। এলাকাবাসীর পক্ষে কর্মসূচির আয়োজন করেন প্রাক্তন ছাত্র সালমান ফারসি।


মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীগণ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে ইস্তফার দাবিতে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষে।উপস্থিত বিক্ষোভকারীগণের চাপে পড়েই ইস্তফা পত্র লিখে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান।

সদ্য ইস্তফা দেয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিখেছেন,আমি ইতিপূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে ইস্তফা পত্র জমা দিয়েছিলাম কিন্তু আপনি তা মঞ্জুর করেননি।অদ্য জনগণ আমার ওপর চড়াও হয় ও এবং পদত্যাগ পত্র চাচ্ছেন।তাই আমি উক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যহতি বাধিত করবেন।


এবিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে সদ্য ইস্তফা পত্র প্রদান করা শিক্ষক মোখলেছুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।


রাজমাল্লীরহাট সিদ্দিকীয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সভাপতি নুর আমিন গাজী বলেন নিয়োগ হয়নি,মাদ্রাসায় প্রিন্সিপাল নাই,ভাইস প্রিন্সিপাল নাই।ইতিপূর্বে ইস্তফা পত্র দিয়েছে আমরা গ্রহন করিনি অনেক বিষয়েই কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহন করা হয়নি।


একজনকে ভারপ্রাপ্ত দেয়া হয়েছে তারই ওপর অত্যাচার শুরু হয়েছে। ৪টি পদে নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন না নিয়োগ হয়নি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২৭জন আবেদন করেছেন। এখনো ডিজির প্রতিনিধি নিয়োগ পরীক্ষার নির্দিষ্ট তারিখ দেয়নি এবং উক্ত শূন্য পদে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। 

শুনেছি আজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ফোন কেড়ে নেয়া হয়েছে দুটি ঘুষিমারা হয়েছে পাশাপাশি দাড়িয়ে থেকে ইস্তফা পত্র নেয়া হয়েছে। আগামীকাল ইউএনও মহোদয় দুপক্ষ কে ডেকেছেন।

বিজ্ঞাপন