লালমনিরহাটের হাতীবান্ধায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার,দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যোগেন্দ্র নাথ সেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। পরে নজরুলসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
১ হাজার ৫৮৫ টাকার এলপিজি এখন ২ হাজার ৫০০
১ দিন আগে