শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে পীরগঞ্জে জননী প্রকল্পের স্কুল বিতর্ক প্রতিযোগিতা


প্রকাশ : (১৬ ঘন্টা আগে)
বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে পীরগঞ্জে জননী প্রকল্পের স্কুল বিতর্ক প্রতিযোগিতা

পীরগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ২০২৬: মা ও নবজাতকের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে কিশোর-কিশোরী, পরিবার ও কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলায় জননী প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘Strengthening the Maternal and Neonatal Health System in Rangpur, Bangladesh (Jononi) প্রকল্পের  আওতায় বুধবার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ে চারটি বিদ্যালয়ের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি KOICA-এর অর্থায়নে, Save the Children-এর কারিগরি সহায়তায় এবং RDRS Bangladesh-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। স্কুল ডিবেট ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সুবর্ণরেখা লিমিটেড।

উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় পীরগঞ্জ কছিমননেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, রসুলপুর মাহতাবাবিয়া দ্বি-মূখী স্কুল অ্যান্ড কলেজ এবং গুর্জিপাড়া কদর উল্লাহ প্রধান দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রসুলপুর মাহতাবাবিয়া দ্বি-মূখী স্কুল অ্যান্ড কলেজ এবং মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়। উপজেলা  ফাইনালে বিজয়ী হয় মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক-একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোছা. আফিফা ইশরাত চেতনা,শিক্ষক, তিস্তা ইউনিভার্সিটি; ড. উম্মে কুলসুম তাওহিদা আক্তার, শিক্ষক, তিস্তা ইউনিভার্সিটি এবং দেশসেরা বিতার্কিক জয় লালা।

অনুষ্ঠানে RDRS Bangladesh-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন   Officer- Relations & Community Mobilization & Safeguarding Focal মো. মাহাবুব আলম এবং Officer- Government Relations & Community Mobilization মোছা. জেসমিন আক্তার। এছাড়া সুবর্ণরেখা, রংপুরের কো-অর্ডিনেটর নিরব সরকার সাম্য উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো কিশোর-কিশোরী ও কমিউনিটির মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কৈশোরকালীন গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকি, আইনগত অধিকার, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা।

আয়োজকরা জানান, স্কুল বিতর্ক ক্যাম্পেইনকে শুধুমাত্র প্রতিযোগিতা হিসেবে নয়, বরং বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে একটি সামাজিক সচেতনতা ও অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনের কাঠামো অনুযায়ী, স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে নির্বাচিত সেরা বিদ্যালয়গুলো উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। পরবর্তী ধাপে উপজেলা পর্যায়ের বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

বিতর্ক প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে। এর মাধ্যমে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা করছেন।

বিজ্ঞাপন