রংপুরের কাউনিয়ায় এক কেজি গাঁজাসহ মো. আশরাফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো পাওয়ার টিলারচালিত ট্রলি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ মৌজায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে কাউনিয়া-তপিকল বাজার সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পশ্চিম দেবত্তর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি পাওয়ার টিলারচালিত ট্রলিতে করে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। পরে পুলিশ ওই এলাকায় অবস্থান নিয়ে ট্রলিটি থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে।
পরে ট্রলিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচের বক্স থেকে হলুদ প্লাস্টিকে মোড়ানো ও স্কচটেপ দিয়ে পেঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের মধ্যে এক কেজি গাঁজা ছিল বলে জানায় পুলিশ। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পুরোনো পাওয়ার টিলারচালিত ট্রলি ও একটি সিম্ফোনি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮ ধারায় মামলা করেছেন। মামলা নম্বর-১০, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
গুজব-অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের সাহসী পদক্ষেপ
১২ ঘন্টা আগে