শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পাটওয়ারীর ককটেল বিস্ফোরণ মন্তব্যের ব্যাখ্যা চায় ডিএমপি


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
পাটওয়ারীর ককটেল বিস্ফোরণ মন্তব্যের ব্যাখ্যা চায় ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তোফায়েল আহমেদ মিয়া বলেন, তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন, তা তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন। তার ভাষ্য, বক্তব্যটির কারণ জানতে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

তবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত বা বক্তব্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দিতে পারবেন।

এর আগে গত ২১ আগস্ট রাতে রাজধানীর নেভিগলিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি তিনটি দাবি নিয়ে রাজপথে রয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার। এসব দাবি সরকার মেনে নিলে ঢাকায় ককটেল বিস্ফোরণ আর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তার ওই বক্তব্যের পর সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে ডিএমপি। এরই পরিপ্রেক্ষিতে বক্তব্যটির কারণ জানতে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার।

বিজ্ঞাপন