রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


প্রকাশ : (১ ঘন্টা আগে)
লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

লালমনিরহাট সদর উপজেলার কিশামত ঢঢ গাছ আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি, পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টায় সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহেন্দ্রনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওবায়দুল হক, প্রতিষ্ঠানের প্রধান আতিকুর রহমান আতিক, সবুজ সেবার প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, সদস্য আতিকসহ অন্যরা।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করা হয়।

বিজ্ঞাপন