রংপুরে দলিত, আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা হেক্স/ইপার-এর আয়োজনে নগরীর ধাপ এলাকার একটি হোটেল মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। হেক্স/ইপারের ট্যেকনিক্যাল অফিসার রাইটস এন্ড এনটাইটেলমেন্ট পাপন সরকারের সঞ্চালনা ও দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার পরিচালক মোঃ আবু জাফর, রংপুর জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক পার্থ বোসসহ অন্যরা।
বক্তারা বলেন, বৈষম্যের কারণে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার নানা ধরণের সুযোগ সুবিধা প্রদান করছে। তবে এসকল সুবিধা সম্পর্কে মানুষজন অবগত না থাকায় তা গ্রহণ করতে পারেন না তারা। সরকার কর্তৃক যে সকল সেবা প্রদান করা হচ্ছে তা সম্পর্কে এসকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মানুষদেরকে অবহিত করতে হবে। তারা আরও বলেন, সমাজের বৈষম্য দূরীকরণে দলিত, আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষজনের জীবনমান উন্নয়নে সকলকে ঐক্যকদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সভা, সেমিনারের মাধ্যমে নয়, মাঠ পর্যায়ে তাদের দক্ষ হিসেবে গড়েতুলতে বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে।
দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন
৪ ঘন্টা আগে
রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
৭ ঘন্টা আগে
আদিতমারীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
১১ ঘন্টা আগে