"হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিবসটি পালনে আদিতমারী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের আয়োজনে রালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শেষে আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্কুলের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।