বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ট্রাফিক আইন মেনে গাড়ি চালনায় রংপুরে ৪ চালককে সম্মাননা প্রদান


প্রকাশ : (৪০ মিনিট আগে)
ট্রাফিক আইন মেনে গাড়ি চালনায় রংপুরে ৪ চালককে সম্মাননা প্রদান

ট্রাফিক আইন মেনে গাড়ি চালনায় রংপুরের ৪ গাড়ি চালককে সম্মাননা দিয়েছে বিআরটিএ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা শেষে চালকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, বিআরটিএ রংপুর বিভাগীয় পরিচালক পার্কন চৌধুরী, মটর মালিক সমিতির সেক্রেটারী ওয়াসিম বারী রাজ, মটর শ্রমিক নেতা তাজুল ইসলাম হারুন, নিরাপদ সড়ক চাইয়ের সংগঠক হাসান ফেরদৌস রাসেলসহ অন্যরা। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের প্রশিক্ষণ, ফিটনেস বিহীন গাড়ি চলাচল, অপ্রাপ্ত বয়স্কদের মোটরসাইকেল চালনা বন্ধ করতে আইনের প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির উপর তাগিদ দেন বক্তারা। এ সময় সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত পরিবারকে সহযোগিতায় ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিআরটিএ’র আর্থিক তহবিল থেকে প্রায় ৩ কোটি টাকার চেক বিতরনের কথা জানানো হয়। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মোটর মালিক-সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন