রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ রোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক


প্রকাশ : (১ ঘন্টা আগে)
বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ রোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক

বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের ঝুঁকি এবং ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিশোর-কিশোরী, পরিবার ও কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু হয়েছে।

‘জননী প্রকল্প’-এর স্কুল ডিবেট ক্যাম্পেইনের আওতায় ইউনিয়ন/স্থানীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ‘Strengthening the Maternal and Neonatal Health System in Rangpur, Bangladesh (Jononi Project)’ কর্মসূচির আওতায় এ ক্যাম্পেইন বাস্তবায়িত হচ্ছে।

কর্মসূচিটি কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোয়িকা) অর্থায়নে আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে। স্কুল বিতর্ক ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সুবর্ণরেখা লিমিটেড।

রোববার (১৩ সেপ্টেম্বর) রংপুর জেলার কাউনিয়া উপজেলার ধর্মেশ্বর মহেশয়া উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক অনুষ্ঠিত হয়। একই দিনে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাতেও ইউনিয়ন/স্থানীয় পর্যায়ের বিতর্ক আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো কিশোর-কিশোরী ও কমিউনিটির মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কিশোরী গর্ভধারণের ঝুঁকি, আইনগত অধিকার, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা।

স্থানীয় পর্যায়ের প্রতিটি বিতর্কে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্য থেকে সেরা দলগুলো পরবর্তী উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। ক্যাম্পেইনের কাঠামো অনুযায়ী, প্রতিটি উপজেলা থেকে স্থানীয় পর্যায়ের সেরা চারটি বিদ্যালয় উপজেলা পর্যায়ে উন্নীত হবে। পরবর্তীতে বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

বিতর্ক প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন