খাগড়াছড়ির দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা মোট ৮৬১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি মানুষ এ কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়েছেন। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
যোগাযোগ ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যেসব এলাকার মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ কঠিন, এ উদ্যোগের ফলে তাদের জন্য প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ সহজতর হয়েছে।
পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
১ ঘন্টা আগে