রংপুরের মিঠাপুকুরে পরিত্যক্ত অবস্থায় ৭.৬২ মি.মি. রাইফেলের এক রাউন্ড তাজা গুলি এবং ১৬ রাউন্ড শটগানের কার্তুজ র্যাব-১৩ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ।
রংপুর র্যাব-১৩‘র অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,জেলার মিঠাপুকুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের গুলি এবং শটগানের কার্তুজ জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে শটগানের আট রাউন্ড সীসা কার্তুজ (লেড বল), শটগানের আট রাউন্ড রাবার কার্তুজ এবং ৭.৬২ মি.মি. রাইফেলের এক রাউন্ড তাজা গুলি রয়েছে।সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল শুক্রবার রাত দেড়টায় ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের জনৈক রইস উদ্দিনের ওয়াক্ফ এস্টেটের পুকুরপাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় সর্বমোট ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করে।আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত জিডিমূলে জেলার মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।