শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে র‌্যাবের অভিযানে ৬৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার  


প্রকাশ : (১৩ ঘন্টা আগে)
রংপুরে র‌্যাবের অভিযানে ৬৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার  

রংপুর নগরীর পীরজাবাদ দরগাপাড়া গ্রামে র‌্যাব অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। 

রংপুর র‌্যাব-১৩‘র অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,মাদকের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত দেড়টার সময় রংপুর নগরীর কোতয়ালী থানার সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের পীরজাবাদ দরগাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৬৩৯০ (ছয় হাজার তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

বিজ্ঞাপন