শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তিস্তা নদীবেষ্টিত ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান


প্রকাশ : (২ ঘন্টা আগে)
তিস্তা নদীবেষ্টিত ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা পরিষদ। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় সুবিধাভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদলসহ অন্যরা।

জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিস্তার নদীভাঙনে ভিটেমাটিহারা মানুষের পাশে সরকার রয়েছে। এরই অংশ হিসেবে এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের ভালো কাজকে থামিয়ে দিতে অনেকে ষড়যন্ত্র শুরু করেছে। তারা মুখে এক কথা বলে, আর অন্তরে আরেক কথা রাখে। এসব দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন