বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাট খাদ্য গুদাম কর্মকর্তার শাস্তি দাবিতে মানববন্ধন 


প্রকাশ : (১৩ ঘন্টা আগে)
রাজারহাট খাদ্য গুদাম কর্মকর্তার শাস্তি দাবিতে মানববন্ধন 

বোরো মৌসুমে রাজারহাট খাদ্য গুদামে অনিয়ম দুর্নীতি ও গুদাম কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণ আয়োজনে বুধবার(২ সেপ্টেম্বর)দুপুরে প্রেসক্লাব রাজারহাটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সরকারিভাবে ধান চাল সংগ্রহে অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ তুলে বক্তারা বলেন প্রহসনের লটারির মাধ্যমে যাদের জমি নেই তাদের নামে ধানের বরাদ্দ,যাদের চালকল অচল সেইসব চালকলে টনকা টন চালের বরাদ্দ দিয়ে পুরোনো চাল ছাটাই করে গুদামজাত করে খাদ্য গুদাম কর্মকর্তার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেছে।ওসি এলএসডি কর্তৃক বস্তা সংকট দেখিয়ে কৃষক কার্ড বাণিজ্য পরিবেশ তৈরি করে। 

কার্ড বিক্রিতে অস্বীকার জানালে টোকেনের মাধ্যমে কৃষকে অটো চাল কলে ধান প্রদানের মাধ্যমে হেনেস্তা ও ধান কর্তন করার অভিযোগ তুলেন বক্তারা।বক্তারা আরও বলেন অস্বস্তিহীন ও কার্যক্রম বন্ধ চালকলে বরাদকৃত চাল চুক্তির ভিত্তিতে গুদামে সরবরাহ করা হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস, নয়ন আলী,আসাদুর রহমান শিমু, সোনা মিয়া,রেজাউল করিম,পলাশ মোল্লাসহ আরও অনেকে।

বিজ্ঞাপন