বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে যৌতুক ও নারী শিশু নির্যাতন মামলায় প্রভাষক কারাগারে


প্রকাশ : (১৫ ঘন্টা আগে)
রাজারহাটে যৌতুক ও নারী শিশু নির্যাতন মামলায় প্রভাষক কারাগারে

যৌতুক ও নারী শিশু নির্যাতন মামলায় প্রভাষক আবু তাহের কারাগারে।আবু তাহের চান্দামারী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও ছিনাই ইউনিয়নের বাসিন্দা। অভিযোগ সূত্রে সূত্রে জানা গেছে,আবু তাহের সিদ্দিকীর সঙ্গে কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বড় খাটামারী গ্রামের কছির উদ্দিনের মেয়ে শামিহা নাসরিনের বিবাহ সম্পন্ন হয়।

বিবাহের পর থেকে স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছে আবু তাহের।অপরদিকে শ্বশুর বাড়ীর লোকজন যৌতুক না দেয়ায় বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনে অভিযোগ করেন স্ত্রী শামিহা নাসরীন।

শামিহা নাসরিন জানান, 'আমি বাবার বাড়িতে থাকা অবস্থায় আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন, আমি বারবার তার সংসার করতে চাইলেও সে আমাকে নিয়ে যায় না। আমার ৪ মাসের একটি কন্যা সন্তান আছে।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, 'নারী ও শিশু নির্যাতনসহ আরো কয়েকটি অভিযোগে মামলা হয়। আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং কোর্টে চালান করি

বিজ্ঞাপন