বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে এক সপ্তাহে ৫ লাখ গাছের চারা বিতরণ করা হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী


প্রকাশ : (১৬ ঘন্টা আগে)
লালমনিরহাটে এক সপ্তাহে ৫ লাখ গাছের চারা বিতরণ করা হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চলতি বছর ৫ কোটি গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আগামী এক সপ্তাহে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন স্কুলে ৫ লাখ গাছের চারা বিতরণ করা হবে।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট মিশন মোড়ে ‘হামার বাড়ি’ কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। একইসঙ্গে বাংলাদেশকে সবুজায়নেরও মহাপরিকল্পনা ছিল তাঁর।’
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি রয়েছে। এর অংশ হিসেবে এ বছর ৫ কোটি গাছের চারা বিতরণ করা হবে। আগামী এক সপ্তাহে লালমনিরহাটে ৫ লাখ গাছের চারা বিতরণ করা হবে।
এ সময় লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিঠুন সরকার মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী লালমনিরহাট রেলওয়ে শ্রমিকদল অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালিতে অংশ নেন। এছাড়া তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বিজ্ঞাপন