সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালীগঞ্জে মাদক কারবারের অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
কালীগঞ্জে মাদক কারবারের অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বাবুরডাঙ্গা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মৌজা শাখাতি এলাকার মো. আলামিন (২২), পিতা মো. শফিকুল ইসলাম; মো. শাহপরাণ (৪৩), পিতা মৃত রুহুল আমিন; মো. ফজলুল হোসেন (২৪), পিতা মো. একাব্বর আলী এবং মো. আসিফ আলী (২৫), পিতা মো. গোলাম মোস্তফা। একই ঘটনায় বড় বাবু নামে আরও একজনকে স্থানীয়রা আটক করেছিল বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট শনিবার সন্ধ্যায় গাজীপুর থেকে ওই যুবকরা এলাকায় আসেন। তাদের চলাফেরা ও কর্মকাণ্ডে স্থানীয়দের সন্দেহ হলে রোববার দুপুরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন।
 
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং পরে থানায় নিয়ে যায়।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মাঝে মধ্যে কাজের অজুহাতে ঢাকায় যাতায়াত করেন। তাদের বিরুদ্ধে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসে।
 
পরে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং ৭০/২৬, ৭১/২৬, ৭২/২৬ ও ৭৩/২৬ ধারায় মামলা করা হয়। এরপর তাদের লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
বিজ্ঞাপন