শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে আন্তঃবিদ্যালয় বিতর্ক, রচনা,  চিত্রাঙ্কন প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ


প্রকাশ : (৩ ঘন্টা আগে)
লালমনিরহাটে আন্তঃবিদ্যালয় বিতর্ক, রচনা,  চিত্রাঙ্কন প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

জুলাই স্মৃতিতে ২৪: নতুন প্রজন্মের চোখে গণঅভ্যুত্থানের ইতিহাস,  মাসব্যাপী আন্তঃবিদ্যালয় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬ (সিজন-১)-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় শহরের (পুরাতন) জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ওয়ারিয়র্স অব জুলাই, লালমনিরহাট’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে মাসব্যাপী আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ও বিচারকমণ্ডলী। মূল পুরস্কার বিতরণের পর জুলাই গণঅভ্যুত্থানে আহত স্থানীয় বীর যোদ্ধাদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল মাহমুদ এর সভাপতিত্বে, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, জেলা সিভিল সার্জন আব্দুল হাকিম, ওয়ারিয়র্স অব জুলাই সহ-সভাপতি গাজী আতিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভিন, বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব হামিদুর রহমান প্রমুখ। 

বিজ্ঞাপন