শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে স্তব্ধ রংপুর কর্মসূচি পালিত


প্রকাশ : (৩ ঘন্টা আগে)
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে স্তব্ধ রংপুর কর্মসূচি পালিত

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বৃহস্পতিবার  (২০ আগস্ট) সকাল  সাড়ে ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত স্তব্ধ রংপুর কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।
এই কর্মসূচি চলাকালীন শাপলা চত্তর ও জাহাজ কোম্পানি মোড়ে দুইটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাপলা চত্তরের সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক  দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মির্জা বাবর বাবুল,আবু ছালেক,যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শাহিদুল ইসলাম সুমন,প্রিপেইড মিটারের ভূক্তভোগী কেয়া বেগম,ময়না আকতার,হাসিবুর রহমান,সোলায়মান আলী প্রমূখ।জাহাজ কোম্পানি মোড়ের সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর এর উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে স্তব্ধ রংপুর  কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম,সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজু প্রমূখ।

জনস্বার্থবিরোধী প্রি-পেইড মিটার বাতিল এবং পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে সকাল  সাড়ে ১১ টায় শাপলা চত্তর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সমস্ত যানবহন চলাচল স্বতস্ফুর্তভাবে বন্ধ হয়ে যায়,পথচারীরা দাঁড়িয়ে যায়। দোকান মালিক, ব্যবসায়ীরা দোকান ছেড়ে রাস্তায় এসে দাঁড়ায়। ডিজিটাল ডাকাত,জনগণের পকেট কাটার যন্ত্র প্রিপেইড মিটার বাতিলের দাবিতে এমনি অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়।
সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক  দেলোয়ার হোসেন বলেন,প্রিপেইড মিটার যে জনগণ চায় না, আজকের স্তব্ধ রংপুর কর্মসূচি সফল হওয়ার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।নেসকোর উচিত অবিলম্বে প্রিপেইড মিটার খুলে নিয়ে ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করা। সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বলেন,প্রিপেইড মিটার জনগণের ইচ্ছার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে লাগিয়েছে নেসকো।ভূক্তভোগী গ্রাহকদের অভিযোগ যে,তাদের বিদ্যুৎ ব্যবহার বাড়েনি কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর দ্বিগুণ,তিনগুণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। তিনি আরও বলেন এই ত্রুটিপূর্ণ, জনস্বার্থবিরোধী মিটার অবিলম্বে বাতিল করতে হবে।কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু জাহাজ কোম্পানির মোড়ের সমাবেশে বলেন,প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করলেই ২০০/৩০০ টাকা ডিমান্ড চার্জ,মিটার ভাড়া, সার্ভিস চার্জ বাবদ  তাৎক্ষণিক কেটে নেয়া হয়।এটা অন্যায়।আমরা অবিলম্বে এই মিটার বাতিল চাই।
কর্মসূচি থেকে নেতৃবৃন্দ ঘোষণা দেন, অবিলম্বে এই প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না হলে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্হাপনের হাজার হাজার দরখাস্ত সহকারে নেসকো রংপুর অফিস ঘেরাও করা হবে।

বিজ্ঞাপন