লালমনিরহাটের কালীগঞ্জে ওমান প্রবাসীর স্ত্রীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি সহযোগী সংগঠন কৃষক দলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম শাহ আলম। তিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার দুপুরে শাহ আলম ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বসতবাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান। এসময় ওমান প্রবাসীর বাড়িঘর ভাংচুর করে।
এ সময় বাড়িতে ভাঙচুরে বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমের ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহ আলমের সাথে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
৬ ঘন্টা আগে