বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
রংপুরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রংপুরে ট্রাক চাপায় রুবাইয়াত ইসলাম রিফাত (১৭) নামে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর হাজীরহাট থানায় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রিফাত রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণীতে মানবিক বিভাগের ছাত্র ছিল। সে পীরগঞ্জ উপজেলার পরশুরামপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, রিফাত ও তার বন্ধু স্বপ্নীল মোটরসাইকেলে করে বদরগঞ্জে একটি কাজে গিয়েছিলো। সেখান থেকে ফেরার পথে হাজীরহাট থানা এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিফাত মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্বপ্নীলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রিফাতের আকস্মিক মৃত্যুতে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে রিফাতের লাশ প্রতিষ্ঠান প্রাঙ্গনে নিয়ে আসা হলে কান্নায় ভেঙ্গে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজ মাঠে রিফাতের জানাজার নামাজ শেষে পীরগঞ্জ পরশুরামপুর এলাকায় গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে যাওয়া হয়।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বলেন, রিফাতের মৃত্যু পুরো প্রতিষ্ঠান শোকাহত। আহত স্বপ্নীলের চিকিৎসার খোঁজ-খবর নেয়া হচ্ছে। 

বিজ্ঞাপন